ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • স্কুল-কলেজে স্বাভাবিক ক্লাসের ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে

    স্কুল-কলেজে স্বাভাবিক ক্লাসের ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    স্কুল-কলেজে খুব শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী সপ্তাহেই পুরোদমে ক্লাস শুরুর ঘোষণা আসতে পারে।

    বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, করোনার কারণে গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। যা ভুগিয়েছে শিক্ষার্থীদের। তারা অনেকখানি পিছিয়ে গেছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা। সেজন্য দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর বিকল্প নেই।

    মাউশি মহাপরিচালক বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন পেলেই আশা করছি সামনের সপ্তাহ থেকে স্কুল-কলেজে স্বাভাবিক ক্লাস শুরুর ঘোষণা দিতে পারব।

    অধ্যাপক নেহাল আহমেদ বলেন, সব শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনা হবে। তাদের প্রায় সবাই করোনার প্রথম ডোজের টিকা পেয়েছে। আর দ্বিতীয় ডোজের আওতায় এসেছে ১ কোটি ৫ লাখ শিক্ষার্থী। যারা এখনও টিকা পাননি, আশা করছি তাদেরও সামনের সপ্তাহের মধ্যে টিকার আওতায় আনা সম্ভব হবে।

    এর আগে বুধবার ঢাকা কলেজের একাদশ শ্রেণির নবীণ বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর ইঙ্গিত দিয়েছেন।

    একই দিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এক অনুষ্ঠানে তিনি চলতি এবং আগামী শিক্ষাবর্ষ মিলিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন।

    জানা গেছে, বুধবার থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। এছাড়া গত ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে চারটি এবং দশম শ্রেণিতে তিনটি বিষয়ে ক্লাস হচ্ছে। এছাড়া, অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুই দিন তিন বিষয়ে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এক দিন তিন বিষয়ের ক্লাস হচ্ছে।

    প্রসঙ্গত, দেশে করোনা শনাক্ত হওয়ার খবরে ২০২০ সালের মার্চ মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনার সংক্রমণ কমায় দেড় বছর পর গত বছরের ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু করোনার ওমিক্রন ভেরিয়েন্টের প্রভাবে গত ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি এক মাস বন্ধ থাকার পর ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গতকাল বুধবার (০২ মার্চ) প্রাথমিকের ১ম-৫ম শ্রেণির ক্লাস শুরু হয়। প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু হবে আরও দুই সপ্তাহ পর।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ