ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • টেকনাফে ৫ অবৈধ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

    টেকনাফে ৫ অবৈধ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৫ ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

     
    বুধবার (২ মার্চ) কক্সবাজার পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।


    কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাজমুল হুদা জানান, আজ (বুধবার) টেকনাফে ৫টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও ইট পোড়ানোর ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে টেকনাফে অভিযান চালিয়ে ৫ ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    তিনি জানান, অভিযানে টেকনাফের হোয়াইক্যং এর আবুল হাশেম মেম্বারের মালিকানাধীন এএইচবি ব্রিকসকে ৫ লাখ টাকা, গিয়াস উদ্দিনের এসএমবি ব্রিকসকে ৩ লাখ টাকা, জুনাইদ আলীর এমআরবি ব্রিকসকে ৩ লাখ টাকা, আবদুল্লাহর এআরবি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং মীর কাশেমের এমকেবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    কক্সবাজারের পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’র প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘এসব ইটভাটায় ইতোপূর্বে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। কিন্তু বার বার তারা একই অপরাধ করছে। অবৈধ ইটভাটাগুলো সম্পূর্ণ ধ্বংস না করায় এমন অবস্থার সৃষ্টি হচ্ছে। ’

    অবৈধ ইটভাটাগুলো সম্পূর্ণ ধ্বংস করে বন্ধ করে দেওয়া দাবি জানান তিনি।

    তিনি আরও বলেন, ‘কক্সবাজারে তিনভাগের দুইভাগ ইটভাটা অবৈধ। পরিবেশ ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে এসব ইটভাটা কার্যক্রম চালিয়ে আসছে। এসব ইটভাটা মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে। কিন্তু স্থানীয় প্রশাসনের এসব ইটভাটা বন্ধে আন্তরিকতার ঘাটতি রয়েছে। ’ 

    অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।  

    এর আগে মঙ্গলবার (১ মার্চ) চকরিয়ায় অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা আংশিক ধ্বংস করে বন্ধ করে দে্ওয়া হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ