ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দেশে করোনাভাইরাসে শিশুর মৃত্যু

    দেশে করোনাভাইরাসে শিশুর মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৬ মে) শিশুটির মৃত্যু হলেও শনিবার (৮ মে) করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি প্রকাশ পায়। 

    মৃত শিশুটির নাম তাওহিদ (৯)। সে রাজশাহী নগরীর মালদা কলোনীর হুমায়ুন কবিরের ছেলে।

    শিশুটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

    শিশুটির করোনাভাইরাসে মারা যাওয়ার বিষয়টি শনিবার বিকেলে গণমাধ্যমকর্মীদের জানান তার পরিবারের সদস্যরা। এ সময় তারা শিশুটির চিকিৎসায় অবহেলারও অভিযোগ তোলেন তারা। 

    ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২৬ এপ্রিল নমুনা নেওয়া হয় শিশুটির শরীর থেকে। ওই দিন তার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজেটিভ আসে। পরের দিন শিশুটিকে হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে ভর্তি করা হয়। 

    তিনি আরও বলেন, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার (৫ মে) তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যায়। তার কিডনির সমস্যা ছিল ।

    শিশুটির আত্মীয় ও রামেক হাসপাতালের সিনিয়র নার্স কোহিনুর বেগম জানান, কিডনির সমস্যার কারণে গত জানুয়ারিতে চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হলে দেড় মাস আগে তাকে বাড়ি নিয়ে আসা হয়। এর কিছুদিন পর থেকে জ্বরে ভুগছিল শিশুটি। ঢাকায় চিকিৎসার সময় চিকিৎসক বলেছিলেন, শিশুটির কিডনি ৬০ শতাংশ সমস্যায় ছিলো। করোনাভাইরাসের প্রকোপ বেশি হলে তাকে বাসায় থেকে সেবা নেওয়ার বিষয়ে জানানো হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ