ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • ভবন নির্মাণে সিটি করপোরেশনের অনুমতি নয়, করতে হবে অবহিত

    ভবন নির্মাণে সিটি করপোরেশনের অনুমতি নয়, করতে হবে অবহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিটি করপোরেশন এলাকায় ভবন নির্মাণে সিটি করপোরেশনের কোনো অনুমতি নিতে হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি জানান, ভবন নির্মাণের বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে ২০২২ সালের প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী বলেন, সিটি করপোরেশন থেকে ভবনের আর্কিটেকচারাল বা স্ট্রাকচারাল ডিজাইনের জন্য পারমিশন নিতে হবে না। একটা জায়গায় ভবন নির্মাণের জন্য রাজউক থেকে অনুমতি নেওয়া হয়েছে, সেটি ওই নির্ধারিত জায়গায় হচ্ছে কি না, সে বিষয়ে অবহিত করতে হবে।

    তিনি আরও বলেন, কাগজে দেখানো হয়েছে একটা জায়গায় এই বিল্ডিং নির্মাণ করা হবে। এখন ওই বিল্ডিংটি ওই জায়গায় নির্মাণ করা হচ্ছে কি না, ওই ভবনটির যে প্ল্যান আছে, সে প্ল্যান অুনযায়ী হচ্ছে কি না, তা যদি কেউ দেখাশোনা না করে তাহলে কি শহর বসবাসের উপযোগী থাকবে? এজন্যই মূলত ভবন নির্মাণের ক্ষেত্রে সিটি করপোরেশনকে যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

    গত ৬ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে রাজধানীতে যেকোনো অবকাঠামো নির্মাণের সময় রাজউকের পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী মো. তাজুল ইসলাম। সে সময় তিনি বলেন, রাজউকের অনুমোদনের পরও যেকোনো প্রকল্পের কারণে জনগণের অসুবিধা হলে সিটি করপোরেশন সেটি বন্ধ করে দিতে পারবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ