ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • লালমনিরহাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের হোতা ঢাকা থেকে গ্রেফতার

    লালমনিরহাটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের হোতা ঢাকা থেকে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলার কালীগঞ্জের চাঞ্চল্যকর প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার মূল আসামি আঃ রহিম বাদশাকে(৩০)ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩ এর গোয়েন্দা টিম। শুক্রবার র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও গনমাধ্যম) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এর আগে গোপন সুত্রের খবর অনুযায়ী গত বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ঢাকার সাভারে হেমায়েতপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গ্রেফতারকৃত আঃ রহিম প্রায়ই সময় ওই প্রতিবন্ধী কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এতে রাজি না হওয়ায় তার ক্ষতি করার জন্য সুযোগের সন্ধানে থাকে। তার এক পর্যায়ে গত ২১ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

    এসময় তার বাবা-মা বাড়ির পাশে ফসলের জমিতে কাজ করা অবস্থায় চিৎকার শুনে দৌড়ে বাড়িতে আসে। তাদেরকে দেখে রহিম সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং প্রভাবশালী মহল দিয়ে চাপ দিয়ে ধামাচাপা দিতে চেষ্টা করে। কিন্তু সংবাদ মাধ্যম এবং অত্র এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    পরে কিশোরীর বাবা গত ২৮ ফেব্রুয়ারি বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মূলত এরই প্রেক্ষিতে র‍্যাব তদন্ত শুরু করলে প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার এলাকায় অভিযান প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী মোঃ রহিম বাদশা (৩০) কে গ্রেফতার করেন।

    গ্রেফতারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম ধর্ষণের ঘটনা স্বীকার করেছে বলে জানায়। তাকে ইতিমধ্যে  কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, গ্রেফতারকৃত  আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর এ ঘটনায় র‍্যাবের সহযোগিতায় তথ্য- প্রযুক্তি ব্যবহার করে আঃ রহিমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ