ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কোম্পানীগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

    কোম্পানীগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।  

    শনিবার(৫ মার্চ) বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি,অঙ্গও সহযোগী সংঠনের উদ্যোগে উপজেলার বসুরহাট বাজারের কালামিয়া ম্যানশনের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল,উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন,বিএনপি নেতা বেলায়েত হোসেন,আব্দুল মালেক মেম্বার,আবুল কাশেম বুলবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতায়োর হোসেন পাভেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুছেন মোহাম্মদ এরশাদ, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মো.সাহাব উদ্দীন প্রমূখ।
     
    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। এ সময় বক্তারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ