ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বাবার সঙ্গে অভিমানে ৯বছরের শিশুর আত্মহত্যা

    বাবার সঙ্গে অভিমানে ৯বছরের শিশুর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে ৯বছরের এক শিশু আত্মহত্যা করেছে। নিহত শিশুর নাম নুরুল হক নিশাত। সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে।

    শনিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাগধারা বাজার সংলগ্ন সরকারি আশ্রয়ন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
     
    স্থানীয় সূত্রে জানা যায়, নুরু আলম তিন ছেলে ও স্ত্রী নিয়ে সরকারি আশ্রয়ন কেন্দ্রে বসবাস করে। তাঁর পৈত্রিক বাড়ি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে। আজ সকাল থেকে নুর আলম ঘরের পাশে নিজের মাটি ভরাটের কাজ করে। মাটি ভরাটের কাজ শেষে দুপুরের দিকে নুর আলম আশ্রয়ন কেন্দ্র পার্শ্ববতী একটি দোকানে যায় নাশতা করার জন্য। এ সময় তাঁর ছোট ছেলে নিশাত বাবার সাথে দোকানে যাওয়ার বায়না ধরে বসে। কিন্তু বাবা তাকে দোকানে না নিয়ে একটি চিপস্ দিয়ে ঘরে রেখে যায়। এতে সে বাবার ওপর অভিমান করে বসত ঘরের দরজা-জানালা বন্ধ করে জানালার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরে পরিবারের সদ্যরা তাঁর গোঙানির শব্দ শুনে জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে জানালার সাথে ঝুলানো তাঁর নিথর দেহ পড়ে থাকতে দাখে।  

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ