ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ঘটনায় অস্ত্র-গুলিসহ যুবক আটক 

     বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ঘটনায় অস্ত্র-গুলিসহ যুবক আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ব্রাহ্মণবাড়িয়ায় আরমান আলিফ (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) আভিযানিক দল।  

    আরমান আলিফ গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ডাকা হরতাল চলাকালে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার মামলার আসামি। ভিডিও ফুটেজ দেখে তাকে আটক করা হয়।  

    সোমবার (০৫ এপ্রিল) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়াতনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত।

    এর আগে রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আলিফ জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে।

    সংবাদ সম্মেলনে লে. কর্নেল আবু নাঈম মো. তালাত সাংবাদিকদের জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে শহরের কাজীপাড়া ভাড়া বাসা থেকে শাবল, অবৈধ পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    এ সময় সাংবাদিকরা তার দলীয় কোনো পরিচয় আছে কি না জানতে চাইলে র‍্যাব জানায় আমরা সে বিষয়ে তদন্ত করছি।  

    সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ