ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • রোমানিয়া পৌঁছেছেন ২৮ নাবিক, দেশে ফিরবেন মঙ্গলবার

    রোমানিয়া পৌঁছেছেন ২৮ নাবিক, দেশে ফিরবেন মঙ্গলবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রোমানিয়া পৌঁছেছেন ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক। বাংলাদেশ সময় রোববার (৬ মার্চ) ভোরে তারা রোমানিয়া পৌঁছেছেন বলে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    শনিবার (৫ মার্চ) দুপুরে ইউক্রেন থেকে মলদোভায় মৃত হাদিসুর রহমানের মরদেহ নিয়ে রওয়ানা দেন ২৮ নাবিক। তবে পথে একটি ফ্লোডিং ব্রিজ পড়ায় সেখানে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। পরে ব্রিজটি খুলে দেওয়ার পরে তারা আবার রওয়ানা দেন।

    বাংলাদেশ সময় শনিবার রাত দুইটার দিকে তারা ইউক্রেন সীমান্ত ক্রস করে মলদোভা পৌঁছান। সেখান থেকে রোববার ভোরে রোমানিয়া সীমান্ত অতিক্রম করেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার তারা রোমানিয়া থেকে দেশে ফিরবেন।

    এর আগে ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন।

    ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল ‘বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ