ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • পিরোজপুরে ক্রিকেট টুর্ণামেন্টর উদ্বোধন

    পিরোজপুরে ক্রিকেট টুর্ণামেন্টর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টর উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ মার্চ) পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টর উদ্বোধন করা হয়।

    প্রধান অতিথি হিসাবে ক্রিকেট টুর্ণামেন্টর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, পিরোজপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক ও বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আমলগীর খান আলো। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব। উদ্বোধনী খেলায় পিরোজপুর জেলা ও বরিশাল জেলা দল অংশগ্রহন করেছে। এছাড়াও বরিশাল বিভাগের অন্যান্য জেলা ঝালকাঠী, পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলা দল অংশগ্রহন করে।

    বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান বলেছেন, সারা বিশ্বে ক্রিকেট আমাদের একটি গৌরবের জায়গা। ক্রিকেটকে দিয়ে বাংলাদেশকে সারা বিশ্বে আমরা অনেক পরিচিত করেছি। ক্রিকেট এর এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা তরুন সমাজকে মাঠে আনতে পেরেছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ