ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ভান্ডারিয়ায় মহান স্বাধীনতা দিবস সহ ৪দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    ভান্ডারিয়ায়  মহান স্বাধীনতা দিবস সহ ৪দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার (৬মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে সোমবার জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায়  উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    একই সভা কক্ষে পৃথক এ চারটি সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ,  ভাইস চেয়ারম্যান মো. মসিউর রহমান মৃধা, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসাইন মুফতী, জাতীয় পার্টি-জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

    সভায় এ সকল দিবস উদ্যাপনে সরকারি নির্দেশনার সাথে সমন্বয় রেখে স্থানীয়দের মতামতের ভিত্তিতে উদ্যাপন কমিটি এবং উপ-কমিটি গঠন করা হয়। স্ব স্ব কমিটি এবং তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালন করার জন্য আহবান জানানো হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ