ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • আওয়ামী লীগ সরকারই দরিদ্র মানুষের আস্থার স্থান: এমপি জ্যাকব

    আওয়ামী লীগ সরকারই দরিদ্র মানুষের আস্থার স্থান: এমপি জ্যাকব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা- ৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী দেশে একজনও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। প্রধানমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার নানান প্রকল্প হাতে নিয়েছে। আওয়ামী লীগ সরকারের গৃহীত অনেক দারিদ্র বিমোচন কর্মসূচি বাস্তবায়নের ফলে গ্রামীণ অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এজন্যই  আওয়ামী লীগ সরকারই দরিদ্র মানুষের আস্থায় স্থান অর্জন করেছে। আগামী কয়েক বছরের মধ্যে  গ্রাম অঞ্চলে কোন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না।

    রবিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত হতদরিদ্রদের মাঝে টিন ও সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, একটি এলাকার উন্নয়নের জন্য নেতৃত্বের ধারাবাহিকতা থাকা প্রয়োজন। নেতৃত্বের ধারবাহিকতা ছিলো বলেইে চরফ্যাসন-মনুপুরায় যে উন্নয়ন করেছি,এবং উন্নয়ন ধারা অব্যহত রাখতে পেরেছি। আবার ও সুযোগ পেয়ে চরফ্যাসন ও মনপুরাবাসীর কোন দাবী অবশিষ্ট থাকবে না।

     উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ