ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • নোয়াখালীতে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    নোয়াখালীতে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে শুভেচ্ছা জানাতে আসেন নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম জিলানী দিদার।

    নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বখতিয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি ও দৈনিক সুবর্ণ প্রভাতের সম্পাদক আলমগীর ইউসুফ, সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক নয়া সংবাদ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, দৈনিক সোনালী জমিনের সম্পাদক শাহ এমরান মো. ওসমান সুজন।

    এসময় উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জুু, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, এসএ টিভির জেলা প্রতিনিধি আবদুর রহিম বাবুল, ডেইলি সানের জেলা প্রতিনিধি আকাশ মো. জসিম, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, সময়ের আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান বাবু, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদ, দেশ রূপান্তরের নোবিপ্রবি প্রতিনিধি তৌহিদুল ইসলাম হিমেল প্রমূখ ।

    এসময় অতিথিগণ জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্যে অতিথিগণ বলেন, দেশ রূপান্তর বয়সে নবীন হলেও দেশের রাজনীতি, অর্থনীতি, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে সাড়া জাগানো প্রতিবেদন ইতোমধ্যেই ব্যাপক সমাদৃত হয়েছে। একজন পাঠকের হৃদয় যে ধরণের সংবাদ অনুসন্ধান করে দেশ রূপান্তর সে ধরণের সংবাদ পরিবেশনে মুন্সিয়ানার পরিচয় দিতে পেরেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ