ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • পাখির ধাক্কায় বিমানের ইঞ্জিন বিকল, ফ্লাইট বাতিল

     পাখির ধাক্কায় বিমানের ইঞ্জিন বিকল, ফ্লাইট বাতিল
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় বিকল হয়ে গেছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন। ফলে আকাশে উড়তে পারেনি বিজি-২০১ এর ফ্লাইট।

    রোববার (৬ মার্চ) রাত সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ যাত্রী।

    বিমানবন্দর সূত্র জানায়, রোববার সকালে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমানের ইঞ্জিন ঠিকঠাক মতো কাজ করছিল না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ধরা পড়ে উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগার বিষয়টি। পাখির ধাক্কার কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। ফলে দিনভর যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ফ্লাইট বাতিল হওয়ায় লন্ডনের হিথ্রো-সিলেট ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গনমাধ্যমকে বলেন, পাখির ধাক্কার (বার্ড হিট) কারণে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। যার কারণে ফ্লাইট বাতিল হয়। তবে এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে পাখির ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হয়তো বিমান অবতরণের আগে কোথাও পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল। আর এ কারণে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ