ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো নারী মারা গেছেন

    ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো নারী মারা গেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া আলো রিবেরু (৪০) মারা গেছেন। রোববার (৬ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    এর আগে আজ (রোববার) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে শেরেবাংলা নগর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফের ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, দুপুর আড়াইটার দিকে খিলগাঁও রেলগেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে। হৃদয় নামের এক পথচারীর সহযোগিতায় তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।

    নিহত আলো রিবেরু পাবনার আটঘরিয়া উপজেলার মুকুল রিবেরুর কন্যা। আবু লাইস খানের স্ত্রী আলো রিবেরু রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার প্রান্তিক ৭৪/ই নম্বর বাসায় বসবাস করতেন। নিহতের ভাই অঞ্জন রিবেরু এসব তথ্য জানান।

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ