ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • তাপমাত্রা বৃদ্ধি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

     তাপমাত্রা বৃদ্ধি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীর তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আগামী তিন থেকে পাঁচদিন এ বর্ধিত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। 

    সোমবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

    আবহাওয়া অফিস জানায়, আজ রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে গত ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রির বেশি। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

    এদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল টেকনাফে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল সকালে ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

    আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি বা ঝড়ের কোনো সম্ভাবনা নেই। গতকাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ ছিল। তবে আজ নিম্নচাপটি কেটে গেছে। নিম্নচাপের কোনো প্রভাব আপাতত পড়ার সুযোগ নেই।

    আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিনের মধ্যে কোনো ধরনের বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই। ঝড়, বৃষ্টির আভাস থাকলে চার-পাঁচদিন আগেই জানা যায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ