ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • বাঙালি কারও চোখ রাঙানোতে দমে যাওয়ার পাত্র নয় : পররাষ্ট্রমন্ত্রী

    বাঙালি কারও চোখ রাঙানোতে দমে যাওয়ার পাত্র নয় : পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কারও চোখ রাঙানোতে বাঙালি জাতি দমে যাওয়ার পাত্র নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, প্রতিকূল পরিবেশেও বাঙালি ঘুরে দাঁড়াতে পারে।

    সোমবার (৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

    ড. মোমেন বলেন, প্রতিকূল পরিবেশেও বাঙালি ঘুরে দাঁড়াতে পারে। আমরা বিজয়ের জাতি। আমরা অর্জন করতে পারি। কারও চোখ রাঙানোতে আমরা দমে যাওয়ার পাত্র না।

    বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার বিষয়ে সরকারের কূটনৈতিক পরিকল্পনার প্রসঙ্গে মোমেন বলেন, এটি এমন একটি ভাষণ যেটি জাতিসংঘে লিপিবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এটি সম্ভব হয়েছে। জাতিসংঘের যতটি ভাষা রয়েছে সবগুলো ভাষায় এটি লিপিবদ্ধ করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। আরও বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের যে ৮১টি মিশন রয়েছে সবগুলোতে আজ এই দিবসটি উদযাপিত হচ্ছে। এর সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে বহু লোককে। বিদেশে আমাদের অনেক বাঙালি বসবাস করছেন। তাদের বলেছি, তারা যেন স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে এ দিবস পালন করেন। আপনারা দিবসের মর্মার্থ কথাগুলো মানুষকে জানাবেন।

    বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুধু বাঙালির স্বাধীনতার জন্য বড় শক্তি নয়, অন্যান্য স্বাধীনতাকামী লোকদের জন্যও বড় রকমের অনুপ্রেরণা বলে মনে করেন ড. মোমেন।

    এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ