ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

    মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় সখিনা আক্তার (২৮) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।

    ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ওই নারীর মৃত্যু হয়।

    এর আগে, রোববার (৬ মার্চ) দিনগত রাত ১২টার দিকে ভাটারা কোককোলা মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় সখিনা গুরুতর আহত হয়।  

    সখিনার স্বামী আলআমিন জানান, তাদের বাড়ি নেত্রোকানা জেলার কলমাকান্দা উপজেলায়। তারা ভাটারা নতুনবাজার এলাকায় ভাড়া থাকেন।  

    তিনি আরও জানান, সখিনা উত্তর সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মী। রোববার রাতে ভাটারা কোককোলা মোড়ে ঝাড়ু দেওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সখিনা গুরুতর আহত হয়। পরে সখিনাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে তার মৃত্যু হয়।

    ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানায় জানানো হয়েছে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ