ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত

    আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়ীতে যাওয়ার পথে বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পথচারী মা ও ছেলের মৃত্যু হয়েছে।

    নিহতরা হলেন উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তার ছেলে মোঃ রাকিব (১৬)। আজ সোমবার (৭ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।

    জানা গেছে, আজ (সোমবার) সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সাথে নিয়ে পায়ে হেটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পাহলানের বাড়ীতে যাচ্ছিল। ওই সময় আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পৌছলে একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ও ভারটেক করার সময় পিকআপ ভ্যানটি (চট্র মেট্রো ন-১১- ৯০৬৩) মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় ওই পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে গাড়ীটি ফেলে রেখে পালিয়ে যায়।

    সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে এবং মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পথচারী মা ও ছেলে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা রেকর্ডের প্রক্রিয়াধিন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ