ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

    মঠবাড়িয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, মঠবাড়িয়া থানা, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও তার আঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যদায় পালন করেছেন।

    পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশণার (ভমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ ফেরদৌস, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, মো. বাচ্চু আকন, এমাদুল হক খান, সাংবাদিক মো. মজিবর রহমান, মিজানুর রহমান মিজু, আ‘লীগ নেতা মিজানুর রহমান মিলন, স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার প্রমূখ।

    এদিকে বিকেলে মঠবাড়িয়া উপজেলা আ‘লীগ পৃথক ভাবে আলোচনা সভার আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ‘লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আ‘লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান,  মো. আরিফ উল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পদক ফজলুর হক মনি প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ