ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মোংলায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

    মোংলায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালাবাসায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর, মুক্তিযোদ্ধা ভবন চত্বর ও পৌর শিশু পার্ক প্রাঙ্গণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মোংলা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড, মোংলা পোর্ট পৌরসভা, আওয়ামী লীগ, যুবলীগ, ক্রীড়া সংস্থা, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ মোংলার সর্বস্তরের মানুষ।

    পরে উপজেলা ও পৌর আ'লীগের আয়োজনে পৌর আ'লীগের কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধা ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও গুরুত্ব বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে উজ্জিবিত হয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সারা বিশ্বের অনবদ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ। আমরা নতুন প্রজন্মের মানুষ যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার ভাষণ শুনে বড় হয়েছি। তিনি আর কেউ নন, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন প্রজন্ম এখন বঙ্গবন্ধু ও দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারছে।

    পৌর আ'লীগ কার্যালয় উপজেলা আ'লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস'র সভাপতিত্বে 
    আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানসহ আরো অনেকে এবং মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার'র সভাপতিত্বে বক্তব্য রাখেন,পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ