ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৪৩৬

    করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৪৩৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে। একই সময়ে ৪৩৬ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে।

    আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৬ জন। এখন পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।

    ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ।  

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন ও সিলেট বিভাগের ২ জন। 

    এর আগের দিন রবিবার করোনায় ৮ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৫২৯ জনের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ