ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে মা ও ছেলেকে চাপা দেয়া ঘাতক চালক আটক

    আমতলীতে মা ও ছেলেকে চাপা দেয়া ঘাতক চালক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে  একটি পণ্যবাহী পিকআপ ভ্যানের চাপায় মা-ছেলে নিহত হওয়ার ঘটনায় পিকআপ চালকেকে আটক করেছে আমতলী থানা পুলিশ। সোমবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে  পটুয়াখালী  আমতলী আঞ্চলিক মহাড়কের  চুনাখালী এলাকায এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটিসহ এর চালককে আটক করেছে পুলিশ।

    নিহতরা হলেন, আমতলী উপজেলার চুনাখালী এলাকার কামাল হোসেনের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪২) এবং তাদের ছেলে রাকিব হোসেন (১৬)। এ ঘটনায় আটক পিকআপ ভ্যানের চালকের নাম নুরুল আলম। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা মাইজাপাড়া এলাকার বাসিন্দা নূর আহমেদের ছেলে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ছেলে রাকিবকে কাজে পাঠানোর জন্য আমতলী উপজেলার চুনাখালী এলাকার মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন চুনাখালী গ্রামের নুরুন্নাহার বেগম। এ সময় পিছন দিকে থেকে এসে একটি পিকআপ ভ্যান চাপা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

    এ বিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে  লাশ উদ্ধারের পাশাপাশি অভিযান চালিয়ে পিকআপ ভ্যানের চালককে আটক করতে সক্ষম হয়েছি । এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ