ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্প্যানিশ সংস্করণ স্মারক উন্মোচন

    বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্প্যানিশ সংস্করণ স্মারক উন্মোচন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের স্প্যানিশ সংস্করণের স্মারক উন্মোচন করা হয়েছে।

    মঙ্গলবার (৮ মার্চ) মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস জানায়, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে।

    ৭ই মার্চ উপলক্ষে রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্প্যানিশ সংস্করণ সম্বলিত একটি বই উন্মোচন করেন।

    দূতাবাস জানায়, অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের সঙ্গে রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপরই ইংরেজি ও স্প্যানিশ ভাষায় ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি পাঠ করা হয় এবং দিবসটি উপলক্ষে একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে দূতাবাসের কর্মকর্তারা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য ও গুরুত্ব তাদের বক্তব্যে তুলে ধরেন।

    রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং সব মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে তিনি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের চেতনা ও তাৎপর্য তুলে ধরেন।

    ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্প্যানিশ সংস্করণটি মেক্সিকোর জনগণসহ স্প্যানিশ ভাষাভাষী সবাইকে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তার অবদান সম্পর্কে জানতে উৎসাহিত করবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ