ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দিনাজপুরে চিরিরবন্দর ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

     দিনাজপুরে চিরিরবন্দর  ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় আশিকুর রহমান বাবু (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
    দুর্ঘটনায় আশিকুর রহমান বাবু উপজেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা দবিরুল ইসলামের ছেলে। সে উপজেলার এজেড স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।


    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মঙ্গলবার সকালেও স্কুলে যাওয়ার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে  স্কুলে যাচ্ছিল বাবু। পথিমধ্যে হাসপাতাল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়।


    এতে ঘটনাস্থলে বাবু মারা যান। দুর্ঘটনা পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে। দুর্ঘটনার পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

    প্রতিটি স্কুলের ছাত্র ছাত্রী মিলে নিরাপদ সড়ক  এর জন্য আন্দলোন করছে

    এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাক ও চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ