ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     হবিগঞ্জের বানিয়াচংয়ে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

     মঙ্গলবার সকাল ১১ টায় 'শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা' এই শ্লোগান কে কেন্দ্র করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরীর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভার সূচনা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা প্রমুখ।

    উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে আমাদের প্রত্যেক কে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতে হবে।

    নারীদের প্রতি যেনো কোন প্রকার বৈষম্য না হয় সেদিকে নজর রাখতে হবে সকল সচেতন নাগরিকদের। কারণ সভ্যতা বিকাশের ধারাবাহিকতায় নারী পুরুষের সমান অবদান রয়েছে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক মোশাহেদ মিয়া, দৈনিক আমার হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি শেখ সজীব হাসান,আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ