ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বামনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    বামনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনায় মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার এর  সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান সগির। বামনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল হোসেন শরীফ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, বামনা প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি ও ম্যান ফর ম্যানের নির্বাহী পরিচালক এম এ মতিন আকন্দ, উপজেলা তথ্য আপা মোসাঃ রুবিয়ারা খাতুন,  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন জনি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমীর চন্দ্র শীল।

    নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ