ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
  • দ্বিতীয় স্ত্রীর মামলায় স্বামীসহ তৃতীয় স্ত্রী কারাগারে

     দ্বিতীয় স্ত্রীর মামলায় স্বামীসহ তৃতীয় স্ত্রী কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে স্বামী ও তৃতীয় স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  মঙ্গলবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।

    আসামিরা হলো- বরগুনা জেলার তালতলী উপজেলার চাউলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. শাফায়াতুল্লাহ ও তার তৃতীয় স্ত্রী সাদিয়া। জানা যায়, দ্বিতীয় স্ত্রী খাদিজা বাদী হয়ে ওই ট্রাইব্যুনালে গত বছরের ১৫ ডিসেম্বর স্বামী ও তার তৃতীয় স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। তৃতীয় স্ত্রী সাদিয়ার সহায়তায় স্বামী শাফায়াতুল্লাহ দুই লাখ টাকা যৌতুক দাবি করে খাদিজাকে শারীরিক নির্যাতন করে। খাদিজা হাসপাতালে চিকিৎসা নিয়ে আদালতে মামলা করেন।

    খাদিজা বলেন, আমার স্বামী আগেও একটি বিয়ে করেছিল। প্রথম স্ত্রী যৌতুক দিতে না পারায় নির্যাতন করে তাকে তাড়িয়ে দেয়। আমাকে বিয়ে করার পর আবার সাদিয়াকে বিয়ে করে। আমার স্বামী যৌতুকলোভী ও বিয়েপাগল। বারবার বিয়ে করে যৌতুকের লোভে। তার মতো পুরুষের শাস্তি হওয়া উচিত।

    আসামিপক্ষের আইনজীবী মো. জহিরুল হক নান্না বলেন, আদালতের আদেশ আমাদের মানতে হয়। তবে তৃতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রীর কাছে যৌতুক চাওয়া বিশ্বাসযোগ্য নয়। আমরা আবার আদালতে জামিনের আবেদন করব। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বলেন, বিয়েপাগল পুরুষের শাস্তি হওয়া উচিত। আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ