ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • সবাইকে পেনশনের আওতায় আনার পরিকল্পনা সরকারের

    সবাইকে পেনশনের আওতায় আনার পরিকল্পনা সরকারের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ষাট বছর পেরিয়ে গেলেও যাতে দেশের প্রতিটি মানুষ ভালো থাকেন, চিকিৎসাসহ মৌলিক চাহিদাগুলো নিজেই মেটাতে পারেন, সেই ব্যবস্থা করছি আমরা। এই লক্ষে সর্বজনীন পেনশনের চিন্তা করছে সরকার। আর তা বাস্তবায়ন হবে আগামী ২০৩০ সালের মধ্যে।

    মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়কের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ১৮ বছরের পর থেকে যদি কেউ পেনশনের আওতায় আসেন তাহলে ষাট বছর পর্যন্ত তিনি প্রতি মাসে সরকারের কাছে যত টাকা জমা দেবেন, তার দ্বিগুণ পরিমাণ টাকা দিয়ে তাদের পেনশনের আওতায় আনা হবে। আর ষাট থেকে ৮০ বছরের মধ্যে তারা এ পেনশনটি নিতে পারবেন। সরকার চিন্তা করছে, এটি যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে।

    এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানসহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ। পরে মন্ত্রী এক কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকা ব্যায়ে আমুঝুপি-গাড়াডোব সড়কের ফলক উম্মোচন করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ