ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দিনাজপুরের চিরিরবন্দরে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত

    দিনাজপুরের চিরিরবন্দরে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় পথচারী গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেছে।

    মঙ্গলবার (৮ই মার্চ) সন্ধা সাড়ে ৬ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হজরতপুর গ্রামের শিমুলতলী বাজারের পশ্চিমে যৌতুকের মোড়ে দূর্ঘটনাটি ঘটেছে।

    প্রত্যক্ষদর্শিগন জানান, স্থানীয় হজরতপুর গ্রামের মন্ডলপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে শামসুদ্দিন হোসেন (৭০) বেলতলী বাজার হতে বাড়ী যাওয়ার পথে দিনাজপুর- পার্বতীপুর আঞ্চলিক সড়কের মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

    চিরিরবন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ব্যাক্তিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁরা মৃত্যু ঘোষনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ