ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
  • ট্রলি থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

     ট্রলি থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলায় ট্রলি থেকে ছিটকে পড়ে মো. হাসিব (১৫) নামে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। বুধবার (০৯ মার্চ) বিকেলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার সেকান্দারখালী এলাকার আশরাফ আলীর ছেলে হাসিব খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্কুলছাত্র লেখাপড়ার পাশাপাশি মাটি টানার ট্রলিতে শ্রমিক হিসেবে কাজ করত।

    বুধবার দুপুরে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চারঘাট থেকে ওই ট্রলিতে করে বান্দ্রার দিকে যাচ্ছিল সে। এসময় ট্রলি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সে।  এ অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

      আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান রহমান জানান, লাইসেন্সবিহীন ট্রলিটি জব্দ করা হয়েছে।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ