ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে থাকতে হবে ‘সুবর্ণজয়ন্তী কর্নার’

    শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে থাকতে হবে ‘সুবর্ণজয়ন্তী কর্নার’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ‘সুবর্ণজয়ন্তী কর্নার’ স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। সে নির্দেশনা অনুযায়ী কর্নার স্থাপনের ব্যবস্থা করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

    বুধবার (৯ মার্চ) অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ প্রধানদের পাঠানো হয়েছে।

    জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদযাপনের জন্য মন্ত্রিসভা কমিটির সুপারিশ করা ৫০টি কর্মসূচিতে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তীর কর্নার স্থাপন করার বিষয়টি অন্তর্ভুক্ত আছে। 

    গত নভেম্বর মাসে বিষয়টি চিঠি পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তখন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ের অগ্রগতির প্রতিবেদন চাওয়া হয়। ২৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে অধীনস্ত অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ