ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
  • শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

    শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ময়মনসিংহ জেলা শাখা।

    এতে আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া প্রদানসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন প্রতিষ্ঠান প্রধানরা। শুক্রবার বেলা ১১টায় নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যে অনেক বৈষম্য রয়েছে। বৈষম্য নিরসনে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতো সামনে ঈদের আগে শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া দিতে হবে। এছাড়াও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে দ্রুত জাতীয়করণসহ ঐচ্ছিক বদলি, প্রধান শিক্ষকদের ষষ্ঠ ও সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড দেওয়া এবং তাদের এনটিআরসির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

    মানববন্ধনে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক খালিদ হিল্লোল, মহানগরের সভাপতি মাহাবুবুল আলম তরফদার, সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, উপজেলা শাখার সভাপতি সোলায়মান কবির ও সাধারণ সম্পাদক খায়রুল আলমসহ প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ