ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • খুলনায় রান্না বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

    খুলনায় রান্না বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে খুলনায় ‘নিরাপদ রান্না, কিচেন ব্যবস্থাপনা, হাউজ কিপিং ও টেবিল এটিকেট’ বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। 

    আজ শুক্রবার নগরীর কেডিএ এভিনিউয়ে টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শহিদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে রয়েছেন টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের প্রধান উপদেষ্টা টনি খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিদর্শক হুমায়ুন কবীর চৌধুরী।

    প্রকল্প পরিচালক ও কোর্স সমন্বয়ক আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আজম মালিক, সাইফুল ইসলাম, আসিশ বৈরাগী, রেজাউল করিম, নাদিয়া নাতাশা, রেহেনা মোর্তজা, নাজনীন আশরাফ লাইজু। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ