ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু, সাধারণ সম্পাদক ফারুক

    কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু, সাধারণ সম্পাদক ফারুক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রাজু মোস্তাফিজ (জনকণ্ঠ/একাত্তর টিভি) সভাপতি ও আব্দুল খালেক ফারুক (কালের কণ্ঠ/ইনডিপেন্ডেন্ট টিভি) সাধারণ সম্পাদক পদে নির্বাচত হয়েছেন। আজ শনিবার সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের ভোট নেওয়া হয়।
     
    ৩৭ সদস্যের অংশগ্রহণে দুপুর ১২টার মধ্যেই ভোট শেষ হয়। দুপুর দুইটায় নির্বাচন কমিশন বিজয়ীদের প্যানেল ঘোষণা করেন। নির্বাচনে রাজু মোস্তাফিজ-ফারুক এবং বিপ্লব-শ্যামল ভৌমিক প্যানেল পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ১৫টি পদের মধ্যে ১৪টি পদে রাজু মোস্তাফিজ-ফারুক প্যানেল বিজয়ী হয়। বিজয়ী প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে খন্দকার একরামুল হক সম্রাট (বাংলাদেশ প্রতিদিন /আরটিভি), হারুন অর রশীদ হারুন (দিনকাল), যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান খন্দকার টিউটর ( ডেইলি ইনডিপেন্ডেন্ট/ বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ রেজাউল করিম (দৈনিক জাগো বাহে),দপ্তর সম্পাদক গোলাম মাসুদ (নয়া শতাব্দী), ক্রীড়া সম্পাদক  হুমায়ুন কবির সূর্য ( দৈনিক সংবাদ/নিউজ টোয়েন্টিফোর টিভি), সমাজ কল্যাণ সম্পাদক তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা (সময়ের আলো), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম রহমান রঞ্জু ( দৈনিক ভোরের ডাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ ( দৈনিক খবরপত্র/জনতা)। এছাড়াও কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন সফি খান (প্রথম আলো), আব্দুল ওয়াহেদ (যায় যায় দিন), ফজলে ইলাহী স্বপন ( দৈনিক ইত্তেফাক) এবং শাহ আলম (বজ্রশক্তি)। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক এম.আর মিন্টু (মানবজমিন/করতোয়া), সদস্য হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক অলক সরকার ( দৈনিক কুড়িগ্রাম খবর) ও সাংবাদিক নাজমুল হোসেন (যমুনা টিভি)।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ