ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পুকুরে গোসল করতে নেমে যমজ শিশুর মৃত্যু

    পুকুরে গোসল করতে নেমে যমজ শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে টাপুর ও টুপর নামে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১০ বছর। তারা স্থানীয় মুনষ্টার স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

     আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাবার নাম হোসেন শেখ। বাড়ি ইছাক শেখের পাড়া। শিশু দুটি তার নানির কাছে উপজেলায় ভাড়া বাসায় বসবাস করতো। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, দুই কন্যা শিশুর মা-বাবা আলাদা থাকতো। শিশু দুটি তার নানির কাছে থাকতো। দুপুরে স্কুল থেকে বাড়িতে ফিরে তারা গোয়ালন্দ উপজেলার পুকুরে গোসল করতে নামে। ওই সময় পুকুরে আর কেউ ছিল না। শিশুর নানী ও স্থানীয়রা তাদের না দেখে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির অদূরে পুকুরে তাদের মরদেহ ভেসে থাকতে দেখে। পরে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

    গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, যমজ শিশু পুকুরে ডুবে যাবার খবর শোনা মাত্রই আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। শিশু দুটির মৃত্যুতে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ