ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • দেশের অগ্রযাত্রার জন্যই শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন সৃষ্টিকর্তা

    দেশের অগ্রযাত্রার জন্যই শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন সৃষ্টিকর্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বিদেশে অবস্থান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন। সৃষ্টিকর্তা হয়তো বাংলাদেশের মানুষের অগ্রযাত্রার জন্যই তাকে রক্ষা করেছিলেন। 

    শনিবার (১২ মার্চ) দিনাজপুরের সেতাবগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৬ষ্ঠ ফিরোজ জামান স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শুধু ক্রীড়াঙ্গন নয়, পুরো বাংলাদেশকে এগিয়ে যেতে দেখছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করছেন বলে দেশ এগিয়ে যাচ্ছে।

    খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একটি সুস্থ সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি ক্রীড়ার বড় অবদান আমরা দেখতে পাচ্ছি। এখন ছেলেমেয়েরা মাঠে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলা করছে। যা আমাদের জন্য ভালো সংবাদ। 

    তিনি বলেন, ১৩ বছর আগে দেশের ক্রীড়াঙ্গনে খেলাধুলা তেমন হতো না, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক পদচারণা আমরা দেখতে পাচ্ছি। আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে খেলোয়াড় ও সংগঠকদের উৎসাহিত করছেন, যা অতীতের কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি আমরা দেখিনি। 

    প্রতিমন্ত্রী বলেন, তিনি (প্রধানমন্ত্রী) প্রতিটি উপজেলায় খেলাধুলার জন্য পরিবেশ তৈরি করার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন হচ্ছে, বিভাগীয় পর্যায়ে হচ্ছে। একটা সময় ছিলো একই স্টেডিয়ামে সব খেলা হতো, এখন কিন্তু সেই অবস্থা নেই। এখন বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য আলাদা আলাদা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এটা সম্ভব হয়েছে ক্রীড়া অনুরাগী রাষ্ট্রপ্রধান থাকার কারণে। 

    তিনি আরও বলেন, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ক্রীড়ামোদীই ছিলেন না, তিনি খেলোয়াড়ও ছিলেন। তার পরিবারের সদস্যরা কোনো না কোনো খেলার সঙ্গে জড়িত ছিলো। গত ৫০ বছরে শেখ কামালের মতো ক্রীড়া সংগঠক তৈরি করতে পারিনি। এরকম ক্রীড়া অনুরাগী রাজনৈতিক পরিবার পৃথিবীর আর কোথায় আছে, আমার জানা নেই। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ