ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • রিসোর্টের ১৪টি বন্যপ্রাণী করমজলে

    রিসোর্টের ১৪টি বন্যপ্রাণী করমজলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের বারাকপুরের সুন্দরবন রিসোর্ট থেকে  কুমির, সাপ, বানর, গুইসাপ, মেছো বিড়াল ও বনবিড়াল জব্দের পর সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে। ওই রিসোর্টে বেআইনিভাবে সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ করায় শনিবার (১২ মার্চ) বিকেলে জব্দকৃত প্রাণীগুলো মোংলায় নিয়ে আসে বনবিভাগ। এরপর সেগুলো বিকেল থেকে পর্যায়ক্রমে বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে বনবিভাগ।

    পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ করে রেখেছিলো বাগেরহাটের বারাকপুর এলাকার সুন্দরবন রিসোর্ট। কয়েকদিন আগে  বনবিভাগের খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সুন্দরবন রিসোর্টের এ বন্যপ্রাণীগুলো জব্দ করে রেখে আসেন।

    এরপর শনিবার বিকেলে সেখান থেকে সাড়ে চারশত কেজি ওজনের ২ টি লবণ পানি প্রজাতির কুমির, ৬টি বানর, ২টি গুইসাপ, ১টি অজগর সাপ, ১টি মেছো বিড়াল ও ২টি বনবিড়াল এনে করমজলে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের কয়েকটি ইকোপার্ক থেকে জব্দ করা ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী গত ৩ ফেব্রুয়ারী করমজলে অবমুক্ত করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ