ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • ট্রাকের ধাক্কায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী নিহত

    ট্রাকের ধাক্কায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক প্রকৌশলী নিহত হয়েছেন।

    শনিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মহেশপুর চৌরাস্তার মোড়ে মোটরসাইকেলে যাবার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

    জানা গেছে, পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র পিজিসিবি'র উপ সহকারী প্রকৌশলী দিবাকর (৩০) মোটরসাইকেল যোগে ফুলবাড়ী থেকে আসার পথে মহেশপুর চৌরাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হলে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক প্রকৌশলী'র মৃত্যু হয়। সে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের বিমল মাষ্টার ( প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক) এর পুত্র। তিনি এক কন্যা সন্তানের জনক। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও ট্রাককে আটক করা সম্ভব হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ