ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • হাদিসুরের লাশ আসার খবরে স্বজনদের স্বস্তি

    হাদিসুরের লাশ আসার খবরে স্বজনদের স্বস্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    অবশেষে দেশে আসছে ইউক্রেন ও রাশিয়ায় যুদ্ধে বাংলাদেশি জাহাজে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ। এ খবরে স্বস্তি পেয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা।

    রোববার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে লাশ। পরদিন সোমবার বরগুনার বেতাগীর হোসনাবাদ নিজ গ্রামে নেয়া হবে হাদিসুরের নিথর দেহ।

    এ তথ্য নিশ্চিত করেছেন বেতাগীর ইউএনও মো. সুহৃদ সালেহীন। নিহত হাদিসুরের বাড়ি ঐ উপজেলার হোসনাবাদ গ্রামে।

    রদিকে একমাত্র উপার্জনকারীকে হারিয়ে পরিবারের আহাজারি ও আর্তনাদ কিছুতেই যেন থামছে না। বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত হাদিসুর রহমান আরিফের মা-বাবা।

    সবার আগে আমি আমার বাবাকে দেখতে ব্যাকুল। আমি কি করি, খাইছি কিনা, ওষুধ খাইছি কিনা তা আর কেউ জিগায় না। আমারে এ্যাহন কেডা ওষুধ কিন্না দেবে। এমন কথা বলতে বলতে বাকরুদ্ধ হয়ে পড়েন মা আমেনা বেগম।

    বেতাগীর ইউএনও সুহৃদ সালেহীন বলেন, বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের লাশ সোমবার নিজ গ্রামে পৌঁছাবে। আমি পরিবারের সঙ্গে থেকে সাধ্যমতো সহযোগিতা করবো।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ