ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • আবুধাবি সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

    আবুধাবি সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    শনিবার (১২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০২ ভিভিআইপি ফ্লাইটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।


    আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে বিদায় জানান।

    এর আগে গত ৭ মার্চ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে  ৫ দিনের সফরে আবুধাবি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সফরকালে সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেন দুই প্রধানমন্ত্রী।

    বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়াতে ৪টি সমঝোতা স্মারক সই হয়। ৪টি সমঝোতা স্মারক হলো—উচ্চতর শিক্ষা এবং বিজ্ঞান গবেষণা বিষয়ে সহযোগিতা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্সের (ইসিএসএসআর) মধ্যে একটি; কুটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং সংযুক্ত আরব আমিরাত চেম্বার্স অ্যান্ড কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক।

    প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

    ব্যবসায়ী প্রতিনিধি দলে ছিলেন—এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা।

    দ্বিপাক্ষিক সফরের সাইড-লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাতের বিনিয়োগকারী এবং বাংলাদেশি উদ্যোক্তাদের যৌথ অনুষ্ঠানে অংশগ্রহণ, সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় অংশগ্রহণ ছাড়াও দুবাই প্রদর্শনী কেন্দ্রে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং দুবাই প্যাভিলিয়ন পরিদর্শনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ