ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • মাঠ প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি ৩১ মার্চ পর্যন্ত স্থগিত

    মাঠ প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি ৩১ মার্চ পর্যন্ত স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মাঠ প্রশাসনের কর্মচারীদের চলমান কর্মবিরতি ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতি শ্রদ্ধা রেখে এসব দিবস যথাযথভাবে পালনের জন্য এ কর্মসূচি স্থগিত করেছেন কর্মচারী নেতারা।

    বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মচারী সমিতির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    জানা যায়, গত বছরের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অনুমোদন অনুযায়ী পদোন্নতির প্রজ্ঞাপন জারি না হলে ফের কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদনাম পরিবর্তনের প্রস্তাব ভূমি মন্ত্রণালয় হতে দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর দাবি জানিয়েছেন তারা।

    আগামী ১ এপ্রিল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষাণা করবেন নেতারা। মহাসমাবেশ সফল করতে বাকাসসের সহসভাপতি মকবুলুর রহমান খানকে আহ্বায়ক করে ২২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

    পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরণে দাবিতে গত ১ মার্চ থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন মাঠ প্রশাসনের কর্মচারীরা। এর প্রেক্ষিতে বেতন গ্রেড অপরিবর্তিত রেখে শুধু পদের নাম বদলানোর উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সন্তুষ্ট নন কর্মচারীরা। তারা বলছেন, এতে আরও দ্বন্দ্ব বাড়বে। তবে বেতনগ্রেড পরিবর্তন না করলে প্রধানমন্ত্রীর অনুমোদিত প্রস্তাব অনুযায়ী তারা সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদ চান।

    বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির (বাবিককাকস) মহাসচিব কাজী মনিরুজ্জামান জানান, জাতীয় দিবসগুলোর প্রতি শ্রদ্ধারেখে তারা কর্মসূচি স্থগিত করেছেন। তবে মার্চের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ১ এপ্রিল ফের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

    জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ প্রশাসনের ১৩, ১৪ ও ১৫ গ্রেডের কর্মচারীদের পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা করে সবাইকে ১৩ গ্রেডে পদোন্নতির সম্মতি দিয়েছিলেন। ১৩ গ্রেডের কর্মচারীদের নাম উপ প্রশাসনিক কর্মকর্তা, ১৪ গ্রেড সহকারী প্রশাসনিক কর্মকর্তা, ১৫ গ্রেডকে উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা করার অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ। এছাড়া ১৬ গ্রেডের অফিস সহকারীদের কোনো পবির্তন আসছে না।

    এদিকে ডিসি অফিসের রেভিনিউ শাখা ও এসিল্যান্ড অফিসে যারা কর্মরত আছেন তাদেরও পদ ও গ্রেড পরিবর্তন হচ্ছে না। এতে কর্মচারীদের আগের মতোই তিন ভাগে বিভক্ত করে শুধু কর্মকর্তা যুক্ত করা হবে, বাড়বে না বেতন গ্রেড। ফলে কর্মচারীদের পদের নাম বদলে সামাজিক মর্যাদা বৃদ্ধি পেলেও ক্ষোভ থেকে যাচ্ছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ