ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাগেরহাটে অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল পোষ্ট

    বাগেরহাটে অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল পোষ্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোড়েলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস ও শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে কুৎসা রটনা ও ফেসবুকে মানহানীকর অশ্লীল পোষ্টদাতা অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিককে আইনের আওতায় এনে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

    আজ রবিবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলা সদরের এসএম কলেজ সড়কে প্রায় ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মো. আবুল বাশার হাওলাদার, এস এম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন হাওলাদার, প্রভাষক বেদান্ত হালদার, প্রদর্শক আসাদুজ্জামান বিপু, শিক্ষার্থী সজিব সরদার। 

    মানববন্ধনে অশ্লীল ও মানহানীকর পোষ্টদাতা গোলাম কিবরিয়া তারিককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করেন।

    উল্লেখ্য, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক মোড়েলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের ছবিসহ অশ্লীল ভাষায় নানা মন্তব্য করে ফেসবুকে মানহানীকর পোষ্ট দেয়ায় ফুঁসে ওঠে ওই কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাকরা। এ ঘটনার প্রতিবাদে এর আগে শনিবার (১২ মার্চ) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিকের বিচার দাবিতে মোরেলগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ