ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • খালেদা জিয়ার রোকমুক্তি কামনায় বিএনপি’র দোয়া-মোনাজাত

    খালেদা জিয়ার রোকমুক্তি কামনায় বিএনপি’র দোয়া-মোনাজাত
    খালেজা জিয়ার জন্য বরিশালে বিএনপি’র দোয়া মোনাজাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় বরিশালে আলোচনা সভা এবং দোয়া মোনাজাত কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি।

    রবিবার সকালে নগরীর সদর রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ার।

    প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষকে খাদ্য সহায়তা না দিয়ে ঘরবন্দি করে রাখায় শ্রমজীবীরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। এ কারণেই লকডাউনে শ্রমিজীবী মানুষকে ঘরে রাখতে ব্যর্থ হয়েছে সরকার।

    তিনি আরও বলেন, ‘মহামারি জাতীয় সমস্যা হলেও সরকার একদিনের জন্য বিরোধী দলের সাথে কোন আলোচনা করেনি। অন্যদিকে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রাপ্তির অধিকার হরণ করা হচ্ছে।

    বিএনপি’র জ্যেষ্ঠ নেতা আব্দুল হক এর সভাপতিত্বে আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জি.এম ফারুক, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান।

    সভা শেষে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ