ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনার স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

    বরগুনার স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার সৃষ্টি বিজ্ঞান স্কুলের ছাত্র সূর্যর মৃত্যুর ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে আহ্বায়ক জেলা শিক্ষা কর্মকর্তা এবং পুলিশ সুপারের প্রতিনিধির সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুর রহমান এই সিদ্ধান্ত প্রদান করেন।

    গত বৃহস্পতিবার পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্রে বনভোজনে এসে বরগুনার স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।


    বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্র সংলগ্ন লালদিয়ার চর এলাকার গোসল করতে নেমে সূর্য ঘোষ (১৩) নামে ওই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল । গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ওই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হন। সূর্য ঘোষ বরগুনা থেকে তার বিদ্যালয়ের বনভোজনে পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্রের লালদিয়ার চর এলাকায় আজ বেলা ১১টার দিকে এসেছিল।

    সূর্য ঘোষ বরগুনার সৃষ্টি স্কুলের  সপ্তম শ্রেণির ছাত্র ও বরগুনা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পিযুষ ঘোষ এর ছেলে।

    সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বরগুনা থেকে লঞ্চ যোগে সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বনভোজনে পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্রে আসেন। ওই পর্যটন কেন্দ্রের লালদিয়ার চর এলাকায়। একদিকে রান্নাবান্নার কাজ চলে। অপরদিকে সূর্য ঘোষসহ ছেলেরা ফুটবল খেলতে থাকেন। অন্যান্যরা  পর্যটন এলাকায় ঘুরতে যান। ছেলেরা ফুটবল খেলে নদীতে গোসল করে পরে তীরে এসে সূর্য ঘোষের নিখোঁজের বিষয়টি স্পষ্ট হয়। তবে কখন তিনি গোসল করতে এসে স্রোতের হারিয়ে গেছে তা সবার অজানা। ধারণা করা হয় গোসল করার মধ্যে কোন এক সময় স্রোতের টানে সূর্য ঘোষ নিখোঁজ হন।

    এ ব্যাপারে পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু জাফর বলেন, আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে মৃত স্কুল ছাত্রকে উদ্ধার করি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ