ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কিশোরের

    নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল কিশোরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নোয়াখালীর সোনাইমুড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

    নিহত মোটরসাইকেল আরোহী জয়নুল আবদিন(১৬) সে সোনাইমুড়ি উপজেলার শিমুলিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

    রোববার(১৩ মার্চ) সকাল ১০টার দিকে সোনাইমুড়ি পৌরসভা পাপুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়নাল আবদীন ও অপর এক মোটর সাইকেল আরোহী সোনাইমুড়ী বাজারে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুত্বর আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে স্থানীয়রা নোয়াখালী সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নুল আবদিনকে মৃত ঘোষণা করে।

    সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহত একজনের চিকিৎসা চলতেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ