হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছাবে আজ

ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আজ সোমবার দুপুরে ঢাকায় পৌঁছাবে। রোববার রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রদূত বলেন, হাদিসুরের মরদেহ বর্তমানে ইস্তাম্বুল রয়েছে। ইস্তাম্বুলে ভারী তুষারপাত হওয়ায় সেখান থেকে ঢাকাগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে সোমবার ১২টা ১৫ মিনিটে অন্য একটি ফ্লাইট হাদিসুরের মরেদেহ নিয়ে ঢাকায় পৌঁছাবে। এর আগে, গত শুক্রবার হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মালদোভায় নিয়ে আসা হয়। সেখান থেকে মরদেহ শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায়। পরে রোমানিয়া সময় রাত পৌনে ১০টায় বুখারেস্ট থেকে নাবিক হাদিসুরের মরদেহ টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা করে। ফ্লাইটটি ইস্তাম্বুলে পৌঁছানোর পর ভারী তুষারপাতের কারণে সেটি বাতিল করা হয়।
এসএম