ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দ্বিতীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধার তালিকায় বরিশাল বিভাগের ৫৭৩ জন

    দ্বিতীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধার তালিকায় বরিশাল বিভাগের ৫৭৩ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকার দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে আট বিভাগের ছয় হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে।

    এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। রোববার (৯ মে) মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

    প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের এক হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ৩৪৭, বরিশাল বিভাগের ৫৭৩, খুলনা বিভাগের ৭৭০, ময়মনসিংহ বিভাগের ৫৬৭, রাজশাহী বিভাগের ৬৮৪, রংপুর বিভাগের ৫৭২ ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে। 

    উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট এ তালিকায় প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিত করার পর পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

    এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্ব প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ