ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • নোয়াখালীতে দিনদুপুরে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

    নোয়াখালীতে দিনদুপুরে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর এলাকায় এক বাড়িতে দিনে-দুপুরে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা ২ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার লুট করেছে। রোববার (১৩ মার্চ) দুপুরে নোয়াখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কেরামত আলী হাজী বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।

    তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। খবর পেয়ে এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

    ওই বাড়ির গৃহবধূ শামিমা আক্তার বলেন, আমার স্বামী কাজী মাইনুদ্দীন হোসেন ঢাকা যাওয়ার সময় আমাকে মাইজদীর বাসায় রেখে যান। আমার মামা শ্বশুর সাহাব উদ্দিন মাঝেমধ্যে ঘরে আসতেন। উনি আজ (রোববার) বিকেলে বাসায় ঢুকার চেষ্টা করলে দেখেন তালা ভাঙা ও ভেতর থেকে ছিটকানি দেওয়া। 

    তিনি আরও বলেন, পরবর্তীতে আমি বাসায় ঢুকে দেখি আলমারি-কেবিনেটের তালা ভাঙা ও সব এলোমেলো। ডাকাতরা দিনে-দুপুরে আলমারিতে থাকা নগদ ২ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণ লুটে নেয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ