ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • মেলায় ২৭ দিনে প্রায় ৩ হাজার নতুন বই

    মেলায় ২৭ দিনে প্রায় ৩ হাজার নতুন বই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অমর একুশে বইমেলার ২৭ তম দিনে নতুন বই এসেছে ৬৮টি। এর আগের ২৬ দিনে মেলায় নতুন বই এসেছে ২ হাজার ৮৫৯টি। ফলে এবারের গ্রন্থমেলায় নতুন বই এসেছে ২ হাজার ৯২৭টি। 

    রোববার (১৩ মার্চ) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

    তবে বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরে জমা দেওয়া তথ্যের বাইরেও মেলায় আসা নতুন বই থাকে। সবমিলিয়ে মেলার ২৭ তম দিন পর্যন্ত ৩ হাজারের বেশি নতুন বই মেলায় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

    সোমবার (১৪ মার্চ) ২৮ তম দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ : বাংলা ভাষা ও সাহিত্যের আলোকবর্তিকা’ এবং ‘ড. মুহম্মদ এনামুল হক : জীবন ও সৃজন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন হাকিম আরিফ এবং সৌরভ সিকদার। আলোচনায় অংশগ্রহণ করবেন আনোয়ারুল হক, ললিতা রানী বর্মন এবং মাসুদ রহমান। সভাপতিত্ব করবেন সৈয়দ আজিজুল হক। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ